লগ-ইন

প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলি (Terms of Use)

সর্বশেষ আপডেট: আগস্ট ২০২৬ | CivSkill

CivSkill ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের প্ল্যাটফর্ম, কোর্স ও সেবা ব্যবহার করার পূর্বে দয়া করে নিচের শর্তাবলি ভালোভাবে পড়ে নিন। প্ল্যাটফর্মটি ব্যবহার বা যেকোনো কোর্সে এনরোল করার মাধ্যমে আপনি এই শর্তাবলি মেনে চলতে সম্মত হচ্ছেন।

১. অ্যাকাউন্ট নিবন্ধন ও নিরাপত্তা

  • কোর্স বা সেবা পাওয়ার জন্য আপনাকে সঠিক নাম, ইমেইল ও ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  • আপনার অ্যাকাউন্টের ইউজারনেম ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার।
  • একটি অ্যাকাউন্ট কেবল একজন ব্যক্তি ব্যবহারের জন্যই প্রযোজ্য। অন্যের সাথে অ্যাকাউন্ট শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. মেধা সম্পদ ও স্বত্বাধিকার (Copyrights)

CivSkill প্ল্যাটফর্মের সমস্ত টিউটোরিয়াল, ভিডিও, স্টাডি মেটেরিয়ালস, ডিজাইন, টেক্সট এবং সফ্টওয়্যার ফাইলের স্বত্বাধিকার কেবল CivSkill-এর।

  • কোর্সের যেকোনো ভিডিও বা রিসোর্স ডাউনলোড করে অন্য কোথাও শেয়ার, বিক্রি, পুনঃপ্রচার বা ইউটিউব/সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যাবে না।
  • কোনো ধরনের স্ক্রিন রেকর্ড বা ভিডিও কন্টেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

⚠️ সতর্কতা: কন্টেন্ট পাইরেসি বা অ্যাকাউন্ট শেয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট চিরতরে সাময়িকভাবে বা স্থায়ীভাবে সাসপেন্ড করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

৩. পেমেন্ট ও মূল্য নির্ধারণ

  • কোর্সের ফি ওয়েবসাইটে উল্লেখিত পেমেন্ট গেটওয়ে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ইত্যাদি) বা নির্দিষ্ট মাধ্যমেই প্রদান করতে হবে।
  • CivSkill যেকোনো সময় কোর্স ফি বা অফারের পরিবর্তন করার অধিকার রাখে। তবে এনরোলকৃত শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি দাবি করা হবে না।

৪. প্ল্যাটফর্মের ব্যবহার বিধি

  • কোর্স ফোরাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সাপোর্ট প্ল্যাটফর্মে যেকোনো অশালীন, অপমানজনক বা বেআইনি মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
  • ইনস্ট্রাক্টর ও অন্যান্য শিক্ষার্থীদের প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে।

৫. শর্তাবলির পরিবর্তন

CivSkill যেকোনো সময় এই শর্তাবলি পরিমার্জন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত নিয়মাবলী ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে।

শর্তাবলি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: +8801886672583 অথবা ইমেইল করুন support@civskill.com-এ।

Shopping Cart
Scroll to Top