রিফান্ড পলিসি (Refund Policy)
সর্বশেষ আপডেট: আগস্ট ২০২৬ | CivSkill
CivSkill-এ আমাদের লক্ষ্য হলো আপনাকে মানসম্মত এবং কার্যকর সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রদান করা। যদি কোনো কারণে আপনি আমাদের কোর্সে সন্তুষ্ট না হন, তবে নিচের নীতিমালার আওতায় রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
১. রিফান্ডের সময়সীমা
কোর্সটি সফলভাবে পারচেজ/এনরোল করার পর ৩ (তিন) দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে হবে। ৩ দিন পার হয়ে গেলে কোনো ধরনের রিফান্ড আবেদন গ্রহণযোগ্য হবে না।
২. রিফান্ডের যোগ্যতা ও শর্তাবলী
- আপনি কোর্সের মোট কনটেন্টের ২০%-এর বেশি দেখে থাকলে রিফান্ডের আবেদন করা যাবে না।
- লাইভ কোর্সের ক্ষেত্রে প্রথম ২টি ক্লাসের মধ্যে রিফান্ড আবেদন করতে হবে।
- একই কোর্সে এর আগে রিফান্ড নিয়ে থাকলে দ্বিতীয়বার সেই কোর্সে রিফান্ড দেওয়া হবে না।
- ভুলবশত বা দুবার টাকা কেটে নিলে প্রয়োজনীয় প্রমাণাদিসহ অনতিবিলম্বে যোগাযোগ করতে হবে।
৩. যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- কোর্সের সাথে প্রদানকৃত যেকোনো ডাউনলোডযোগ্য ফাইল, শিট বা সফ্টওয়্যার ফাইল ডাউনলোড করে ফেলার পর।
- আপনার ব্যক্তিগত সময় স্বল্পতা বা ডিভাইসজনিত সমস্যার কারণে কোর্স সম্পন্ন করতে না পারলে।
- অফার বা কোনো ডিসকাউন্ট কুপন ব্যবহার করে কেনা কোর্সের ক্ষেত্রে (ক্ষেত্রবিশেষে বিবেচ্য)।
💡 বি: দ্র: রিফান্ড প্রসেস হতে ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগতে পারে। বিকাশ, নগদ বা ব্যাংক চার্জের টাকা কেটে রেখে বাকি মূল অর্থ ফেরত দেওয়া হবে।
৪. যেভাবে রিফান্ড আবেদন করবেন
রিফান্ড আবেদনের জন্য আপনার এনরোল করা ইমেইল/ফোন নম্বর এবং পেমেন্টের সক্রান্ত তথ্য (TrxID) সহ নিচের মাধ্যমে যোগাযোগ করুন:
- হোয়াটসঅ্যাপ সার্ভিস: +8801886672583
- ইমেইল সাপোর্ট: support@civskill.com
আপনার কি রিফান্ড নীতি নিয়ে কোনো প্রশ্ন আছে? সরাসরি হোয়াটসঅ্যাপে চ্যাট করুন